1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শ্রীবরদীতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে কৃষক কর্মশালা

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী (শেরপুর): আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করতে শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রান্তিক কৃষকদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা বাজারে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। এতে সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের অর্ধশতাধিক প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের স্থানীয় পরিবেশক মো. বিল্লাল হোসেন এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র মার্কেটিং অফিসার সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসমিন আলী। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় হাইব্রিড ধানের চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোগবালাই দমন এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ব্র্যাক সিডের ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ সেলিমুর রহমান এবং মনিটরিং অফিসার কৃষিবিদ রুবেল মিয়া।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে গেঞ্জি এবং ব্র্যাকের উৎপাদিত উন্নতমানের ধান বীজ বিতরণ করা হয়।

উপস্থিত কৃষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা পেতে সহায়তা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com