1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান

  • আপডেট টাইম :: শনিবার, ৭ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের একটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখল করে গোষ্ঠীটি।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, সরকারি বাহিনী অতিরিক্ত সেনা পাঠাতে না পারায় জারাঞ্জের পতন হয়েছে।

দুই দশকের রক্তাক্ত যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গত মে মাস থেকে আফগানিস্তান থেকে তাদের  সেনা প্রত্যাহার শুরু করে। ইতোমধ্যে সিংহভাগ বিদেশি সেনা তাদের দেশে ফিরেছে। ঠিক এই সময়টিতেই তালেবান আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করছে।

ইরান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে জারাঞ্জ। এর আগে জারাঞ্জের আশেপাশের শহরগুলো দখল করে নিয়েছিল তালেবান।

টুইটারে দেওয়া এক পোস্টে তালেবান জারাঞ্জ দখলের দাবি করেছে।

এতে বলা হয়েছে, ‘এটা শুরু মাত্র এবং অন্য প্রদেশগুলো কত দ্রুত আমাদের হাতে পতন ঘটে তা দেখতে থাকুন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com