1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

জ্বলছে গ্রিস

  • আপডেট টাইম :: রবিবার, ৮ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কোথাও বড়, কোথাও ছোট, আবার কোথাও আগুন নিভু নিভু অবস্থায়। ষষ্ঠ দিনের মতো দাবানল নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছেন গ্রিসের জরুরি বিভাগের কর্মীরা। তবে এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পরিস্থিতি। প্রাণে বাঁচতে রোববার ইভিয়া দ্বীপ ছেড়ে চলে গেছে কয়েক হাজার মানুষ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী এথেন্সের শহরতলির কাছাকাছি চলে এসেছিল দাবানল। তবে কোনো না কোনোভাবে আগুন নিভে যায়। তবে রাজধানী পূর্বদিকে অবস্থিত বড় দ্বীপ ইভিয়ার কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে। এর ফলে প্রায় অর্ধশত গ্রামের কয়েক হাজার বাসিন্দা এলাকা ছাড়তে বাধ্য হয়।

ভাসিলিকিয়া নামের এক বাসিন্দা বলেন, ‘আমি ক্ষুব্দ। আমি আমার বাড়ি হারিয়েছি..আগামীকাল কিছুই থাকবে না। এটা বিপর্যয়। এটা বিশাল। আমাদের গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে, আমাদের বাড়ি, সম্পত্তি কিছু বেঁচে নেই…কিছুই নেই।’

দাবানলের মধ্যেই গত ৩০ বছরের মধ্যে গ্রিসে সবচেয়ে তীব্র তাপপ্রবাহ চলছে। তীব্র বাতাস ও তাপপ্রবাহের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানলের কারণে দেশজুড়ে বনভূমির বিস্তৃত অংশ, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এবং প্রাণিরা মারা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com