1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে কানাডার নাগরিকের ১১ বছর কারাদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ১১ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গুপ্তরচরবৃত্তির অভিযোগে মাইকেল স্পাভোর নামে কানাডার এক ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের ডানডং শহরের একটি আদালত। ২০১৮ সালে মাইকেল স্পাভোর, সাবেক কূটনীতিক মাইকেল কোভরিগসহ আটক হন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ধারণা করা হচ্ছে, এই রায়ের ফলে চীন ও কানাডার সম্পর্কের আরও অবনতি ঘটবে।

যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডার ভ্যানকুভারে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের কর্মকর্তা মেং ওয়াংজুকে আটকের কয়েক দিনের মাথায় চীনে আটক হন কানাডার এই দুই নাগরিক। কানাডা এ ঘটনাকে বিচার বর্হিভূত বলে আখ্যা দেয় সে সময়। আর হুয়াওয়ে কর্মকর্তাকে আটকের প্রতিশোধ হিসেবে এই দুই ব্যক্তিকে আটকের কথা অস্বীকার করে চীন।

বুধবার চীনের ডানডং আদালতের প্রকাশিত এক বিবৃতি থেকে জানা যায়, গুপ্তরচরবৃত্তি এবং বিদেশি রাষ্ট্রের গোপনীয়তার বিধান লঙ্ঘন করায় মাইকেল স্পাভোরকে ১১ বছরের সাজা দেয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার ইয়েন মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, মঙ্গলবার মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে কানাডার আরেক নাগরিকের মৃত্যুদণ্ড বহাল রেখেছে চীনের অন্য একটি আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com