1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শূন্য রানেই ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া, মিরপুরে ইতিহাস গড়ল টাইগাররা মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্প বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

রাঙ্গামাটিতে পৃথক নৌকাডুবিতে পাঁচ মরদেহ উদ্ধার, নিখোঁজ তিন শিশু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে পৃথক দুই নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছে তিন শিশু। পুলিশ জানায়, শুক্রবার রাঙ্গামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন। পরে তাদের সঙ্গে যোগ দেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।পরবর্তীতে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। তারা চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।

অন্যদিকে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর কলার ডিপু এলাকায় ৫৩ জনের ইসকনবাহী একটি নৌকা ডুবে যায়। এই ঘটনায় তিন শিশু নিখোঁজ রয়েছে। তারা হলো- বিনয় (০৫), টুম্পা মজুমদার (৩০) ও দেবলীলা (১০)। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন কাজ করছে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ জানান, পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনজন নিখোঁজ রয়েছে। তবে মৃতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও শওকত আকবর বলেন, নৌকাডুবির ঘটনায় পাঁচটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ওই দুর্ঘটনায় হাসপাতালে একজনের চিকিৎসা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com