1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিপজলের বিরুদ্ধে ভাইয়ের মানহানির মামলা দোকানের শাটার তুলতেই টাকার ব্যাগ নিয়ে ভোঁ-দৌড়, চুরির ভিডিও ভাইরাল প্রেসক্লাব ও কিছু চরম সত্য: পর্ব-২ সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় জামায়াতের সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা নকলায় ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন উদ্বোধন ইত্যাদির নতুন পর্ব হচ্ছে লক্ষ্মীপুর জেলা নিয়ে মেট্রোরেলের নিচে ছাতায় লুকানো ছিল শক্তিশালী পাইপ বোমা, বোতাম চাপলেই হতো বিস্ফোরণ

ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুন, ২০২৬

ময়মনসিংহ : ময়মনসিংহ থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারসহ কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১০ জুন) সকালে ৯টায় শহরের ইটাখোলা বাইলেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কারের চারটি চাকা লাইনচ্যুত হয়। তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগি এবং একটি খাবার পরিবহনকারী বগি রেখে যায় চলে যায়। একই সঙ্গে ইটাখোলা এলাকার একটি ছোট রেলের কালবাটও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনে থাকা যাত্রীরা নিরাপদে রয়েছেন।

ময়মনসিংহ রেল স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, ঘটনার পর রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কার্যক্রম শুরু করেছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো উদ্ধার এবং রেললাইন ও সেতু মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীদের বিকল্প ট্রেনে যাত্রার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে গফরগাঁওসহ মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে পারেন।

রেলওয়ের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com