1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শূন্য রানেই ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া, মিরপুরে ইতিহাস গড়ল টাইগাররা মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্প বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

চীনফেরত ৩১২ বাংলাদেশির কেউই আক্রান্ত নন

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : চীনের উহান থেকে আসা ৩১২ জনের সবাই সুস্থ আছেন। রাজধানীর আশকোনায় অস্থায়ী কোয়ারেন্টাইন কেন্দ্রের সবাইকে তাই বাসায় যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

চীনফেরত বাংলাদেশিদের কোয়ারান্টাইনের (হাজী ক্যাম্পে) ১৪ দিন আজ শেষ হয়েছে। স্বাস্থ‌্য পরীক্ষায় তাদের কারো মধ‌্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি বলে শনিবার রাতে নিশ্চিত করেছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তাদেরকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক বিবৃতিতে জানান, কোয়ারান্টাইন পরবর্তী সময়ে ৩১২ জনকে আইইডিসিআরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেয়া হয়েছে।

রাত পৌনে নয়টার দিকে আইইডিসিআরের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এ এস এম আলমগীর হোসেন বলেন, ‘মাত্র স্কিনিং শেষ হলো। তারা ডিনার করবেন। এরপর রাতে কেউ কেউ হয়তো বাসায় যাবেন। যারা যেতে আগ্রহ প্রকাশ করবেন, তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করা হবে। আর বাকি যারা থাকবেন, তারা আগামীকাল সকালে বাসায় ফিরবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com