1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

রাজকীয় মর্যাদা ত্যাগ করে সহপাঠীকে বিয়ে করবেন জাপানের রাজকন্যা

  • আপডেট টাইম :: শনিবার, ২ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : রাজকীয় মর্যাদা ত্যাগ করে কলেজের সহপাঠীকে বিয়ে করতে যাচ্ছেন জাপানি রাজকন্যা মাকো। আগামী ২৬ অক্টোবর তাদের বিয়ের তারিখ ঠিক হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) বিবিসি এ খবর দিয়েছে। খবরে বলা হয়, এই বিয়ে নিয়ে গত কয়েকদিন নানা বিতর্ক চললেও অবশেষে সাধারণ পরিবারের প্রেমিক কেই কোমুরোর সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন জাপানের প্রিন্সেস মাকো।

বিয়ের পর স্বামী কেই কোমুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যাবেন প্রিন্সেস মাকো। সেখানে আইনজীবী হিসেবে কাজ করেন কোমুরো।

এর আগে প্রিন্সেস মাকো বাগদানের ঘোষণা দেওয়ার এক বছর পর ২০১৮ সালে তাদের বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু সেই বিয়ে পিছিয়ে যায়। বিয়ের পরিকল্পনা দুই বছর পিছিয়ে যাওয়ার পর অবশেষে তা মেনে নেন জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো।

২০১২ সালে জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পরিচয় হয় কোমুরো ও মাকোর। এরপরই প্রেম। ২০১৭ সালে তাদের বাগদান হয়।

জাপানের নিয়ম অনুযায়ী, জাপানি রাজবংশের বাইরে সাধারণ পরিবারের কাউকে বিয়ে করার ক্ষেত্রে রাজপুত্র কিংবা রাজকুমারীকে রাজকীয় পদমর্যাদা হারাতে হয় এবং রাজপ্রাসাদের সবকিছুই ত্যাগ করতে হয়।

সূত্র: জাপান টাইমস, বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com