1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ি ঢলে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত, নিম্নাঞ্চলে ঢলের পানি চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল পথচারীর! নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনে সমন্বিত উদ্যোগের আহ্বান নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

পদের জন্য দৌড়াবেন না, নেতাকর্মীদের ফখরুল

  • আপডেট টাইম :: শনিবার, ২ অক্টোবর, ২০২১

ঢাকা: শুধু পদের জন্য দৌড়াদৌড়ি না করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, শুধু পদের জন্য দৌড়াবেন না। নতুন কমিটি হচ্ছে তার জন্য মাঠ বোঝাই করে দেবেন না। মাঠ বোঝাই করবেন যখন আন্দোলনের ডাক আসবে। মাঠ বোঝাই করবেন যখন খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা মাঠে নামবো। গণতন্ত্রের মুক্তির জন্য মাঠে নামবো। তখন মাঠ বোঝাই করবেন, রাস্তা বোঝাই করবেন।

শনিবার (২ অক্টোবর) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘২০০১ সালের ১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

সভার শুরুতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান বক্তব্য দেন। তার বক্তব্য শেষে সেখানে থাকা নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করলে মঞ্চের চেয়ার থেকে উঠে আসেন বিএনপি মহাসচিব। ডায়াসে মাইক নিয়ে ক্ষুব্ধকণ্ঠে শৃঙ্খলা বজায় রাখতে তিনি নেতাকর্মীদের ধমক দেন।

jagonews24

মির্জা ফখরুল বলেন, ডোন্ট ডু ইট। উত্তর-দক্ষিণ স্লোগান দেবেন না। কোনো স্লোগান হবে না। আজ এটা আলোচনা সভা, জনসভা নয়। প্লিজ, শৃঙ্খলা রক্ষা করো।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, সভার গুরুত্ব অনুধাবন করো। বিএনপির সভার জায়গাগুলো বন্ধ হয়ে গেছে। শৃঙ্খলা রক্ষা করতে না পারলে সভা করা যাবে না আর। দয়া করে শৃঙ্খলা ভঙ্গ করো না। আমাদের প্রেস ক্লাবে সভা হওয়ার কথা ছিল, সেখানেও বন্ধ হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাংবাদিক মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক দিলারা জামান প্রমুখ বক্তৃতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com