1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

মাঝ আকাশে প্লেন-হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম :: শনিবার, ২ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আরিজোনা অঙ্গরাজ্যে মাঝ আকাশে একটি হেলিকপ্টার এবং প্লেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’জন নিহত হয়েছে। চান্ডলার দমকল বিভাগের মুখপাত্র কেইথ ওয়েলচ এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর সিএনএন।

দুর্ঘটনা কবলিত ওই প্লেন এবং হেলিকপ্টার উভয়ই ফ্লাইট স্কুলের মাধ্যমে পরিচালিত হচ্ছিল বলে জানিয়েছেন চান্ডলার পুলিশের মুখপাত্র সার্জেন্ট জেসন ম্যাকক্লিমান্স।

তিনি সিএনএন-কে জানান, দুর্ঘটনার পর ওই প্লেনটি নিরাপদেই চান্ডলার বিমানবন্দরে অবতরণ করেছে। তবে হেলিকপ্টারের দুই আরোহী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাকবলিত ওই কপ্টারটি কোয়ান্টাম হেলিকপ্টারের আওতাধীন ছিল। অপরদিকে প্লেনটি পরিচালনার দায়িত্বে ছিল ফ্লাইট অপারেশন্স অ্যাকাডেমি।

কেইথ ওয়েলচ সিএনএন-কে জানিয়েছেন, তার অফিসে স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ফোনকল আসে। এরপরেই তারা দেখতে পান একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং মাঠের মধ্যে এতে আগুন ধরে গেছে। দুর্ঘটনায় ওই কপ্টারের দুই যাত্রী নিহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, রবিনসন আর২২ হেলিকপ্টার এবং পিপার পিএ২৮-১৮১ প্লেনটির মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com