1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

রেকর্ড পরিমাণ ভোটে মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখলেন মমতা

  • আপডেট টাইম :: রবিবার, ৩ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেছেন অঙ্গরাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এ নিয়ে টানা তিনবার এ আসনে বিজয়ী হলেন বাংলার মেয়ে।

রোববার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মমতা।  মোট ২১ রাউন্ড গণনা হয়। গণনা শেষে মমতা ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয় পান।  মমতা ৮৪ হাজার ৭০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াংকা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজার ৩২০ ভোট।

গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। তবে ফলাফল হলো রোববার (৩ অক্টোবর)। এতে শেষ হাসি হাসলেন মমতা। গত মে মাসে বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তবে নিজে বিধায়ক হিসেবে নির্বাচিত হননি মমতা। তবু ৫ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।এ শপথের মেয়াদ ৪ নভেম্বর শেষ হবে।

জিতেই ৪ উপনির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার

ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেই শান্তিপুর, গোসাবা, দিনহাটা, খড়দহ উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন মমতা। খড়দহে  উপনির্বাচন প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী, দিনহাটায় উদয়ন গুহ, গোসাবায় বাপ্পাদিত্য নস্কর এবং সুব্রত মণ্ডলের মধ্যে যেকোনও একজন প্রার্থী হবে বলে জানালেন মমতা।

একটি ওয়ার্ডেও কম ভোট পাইনি: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সব ভাষার মানুষ আমাকে ভোট দিয়েছেন। সব কটি ওয়ার্ডে আমি বেশি ভোট পেয়েছি। এই প্রথম এমন হলো। ভবানীপুরের মানুষ গোটা দেশকে দেখিয়ে দিলো বাংলা কাকে চায়।

সবাইকে শুভেচ্ছা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধন্যবাদ ভবানীপুরের মানুষকে। কোভিড এবং বৃষ্টি সামলে যেভাবে ভোট দিয়েছেন মানুষ, তাতে আমি কৃতজ্ঞ।

সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com