1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ, বহু প্রাণহানির শঙ্কা

  • আপডেট টাইম :: সোমবার, ৪ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৩ অক্টোবর) বিকেলে তালেবান সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

খবরে বলা হয়, কাবুলের ঈদগাহ মসজিদকে লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়, যেখানে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে একটি দোয়া অনুষ্ঠান চলছিল। জাবিহুল্লাহর মা গত সপ্তাহে মারা যান।

আব্দুল্লাহ নামে স্থানীয় এক দোকানদার এএফপিকে বলেন, আমি ঈদগাহ মসজিদের কাছে গুলির পর বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে তালেবানরা মসজিদের রাস্তা বন্ধ করে দিয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com