1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

প্যান্ডোরা পেপারস: ইমরান খানের ঘনিষ্ঠদের তথ্য ফাঁস

  • আপডেট টাইম :: সোমবার, ৪ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : এবার প্যান্ডোরা পেপারসে নাম উঠে এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠদের। ফাঁস হওয়া নথিতে ৭০০ জনেরও বেশি পাকিস্তানির তথ্য ফাঁস হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) পাকিস্তানের দ্য ডন পত্রিকার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্যান্ডোরা পেপারসে করস্বর্গ হিসেবে পরিচিত দেশ-অঞ্চলের কোম্পানিতে বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিরা যে অর্থ রেখেছেন, গোপন লেনদেন করেছেন, তার তথ্য ফাঁস হয়েছে। গার্ডিয়ান, বিবিসিসহ কয়েকটি সংবাদমাধ্যম ওই সব কোম্পানির ১ কোটি ১৯ লাখ নথি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করেছে।

প্যান্ডোরা পেপারসে পাকিস্তানের যেসব ব্যক্তির নাম এসেছে, তাদের মধ্যে রয়েছেন দেশটির অর্থমন্ত্রী শওকত তারিন ও তার পরিবারের সদস্য, সিনেটর ফয়সাল ওয়াদা, পিএমএল-কিউ নেতা চৌধুরী মনিস এলাহি, পিপিপির শারজিল মেমন, শিল্প ও উৎপাদনমন্ত্রী খোশরো বখতিয়ারের পরিবার, পিটিআই নেতা আবদুল আলিম খান।

ফাঁস হওয়া নথি থেকে জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ বৃত্তের গুরুত্বপূর্ণ সদস্যরা গোপনে অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন। তাদের মধ্যে মন্ত্রিসভার সদস্য, তাদের পরিবারের সদস্য ও প্রধান আর্থিক পৃষ্ঠপোষকেরা আছেন।

পাকিস্তানের সামরিক নেতাদের নামও প্যান্ডোরা পেপারসে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইমরান খান নিজে কোনো অফশোর কোম্পানির মালিক এমন ইঙ্গিত নথিতে নেই।

পাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন ও তার পরিবারের সদস্যরা চারটি অফশোর কোম্পানির মালিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইমরান খানের সাবেক অর্থ ও রাজস্ব বিষয়ক উপদেষ্টা ওয়াকার মাসুদ খানের ছেলের নামও নথিতে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com