1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

পাকিস্তানে ভূমিকম্পে ২০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কমপক্ষে ২০ জন মারা গেছেন। নিহতের মধ‌্যে নারী ও শিশু রয়েছে। বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তরা বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের পর কোয়েটা শহরের লোকজন রাস্তায় নেমে এসেছে।

বিবিসি’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৭। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে ঘর-বাড়ি ভেঙে পড়ায় প্রাণহানি হয়েছে। এতে অন্তত ১৫০ জন আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুচিস্তানের হারনাই জেলায়। সেখানে প্রায় ১০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com