1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

আফগানিস্তানে মসজিদে হামলা, দায় স্বীকার আইএসের

  • আপডেট টাইম :: শনিবার, ৯ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের একটি মসজিদে শুক্রবার (৮ অক্টোবর) জুমার নামাজের সময় চালানো হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের সিরিয়া ও ইরাক ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের আফগানিস্তান শাখা আইএসকেপি (ইসলামিক স্ট্যাট অব খোরাসন প্রোভিন্স)। সূত্র: বিবিসি

কুন্দুজে সাঈদ আবাদ নামের ওই মসজিদটিতে সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ পড়তেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে হামলার পর মসজিদের ভেতর মৃতদেহ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

আত্মঘাতী ওই বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এটাই সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আইএসকেপি এ হামলার দায় স্বীকার করেছে। এর আগেও তারা শিয়া মুসলিমদের লক্ষ্যে পরিণত করেছিল এবং হামলা চালিয়েছিল।

এদিকে আইএসের বিরুদ্ধে আফগানিস্তানে অভিযান শুরু করেছে তালেবান। তারা তাদের বেশ কয়েকজন সদস্যকে আটক এবং হত্যাও করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com