1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

লিবিয়ায় অভিবাসী বন্দিশালায় বিশৃঙ্খলা, গুলিতে নিহত ৬

  • আপডেট টাইম :: শনিবার, ৯ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ায় অভিবাসী বন্দিশালায় চরম বিশৃঙ্খলার মধ্যে রক্ষীদের গুলিতে ছয়জন নিহত হয়েছে। জাতিসংঘের অভিবাসী সংস্থা বলেছে, শরণার্থী এবং অভিবাসীদের বিরুদ্ধে চলমান সহিংস অভিযানের মধ্যেই এ নিহতের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) শুক্রবার বলেছে, ত্রিপোলির ঘোট শাল বন্দিশালায় উপচে পড়া ভিড়ের কারণে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় রক্ষীদের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে খবর আল-জাজিরা।

লিবিয়ায় জাতিসংঘের অভিবাসী সংস্থার প্রধান ফেদেরিকা সোডা বলেন, বন্দিশালায় রক্ষীরা গুলি চালিয়েছে এবং এতে অন্তত ছয়জন নিহত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, মানুষ বন্দিশালার বেড়ার ফাঁক দিয়ে স্রোতের মতো বেরিয়ে যাচ্ছে এবং ত্রিপোলির রাস্তায় দৌড়াচ্ছে।

লিবিয়ায় মানবপাচারকারীদের বন্দিশালায় বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী আটকে থাকার প্রেক্ষাপটে গত সপ্তাহে সাঁড়াশি অভিযান চালায় কর্তৃপক্ষ। এসময় পাঁচ হাজারেরও বেশি লোককে গ্রেফতার করা হয়, যাদের অনেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী।

মানবপাচারকারীদের হাতে কিছু বন্দি গুরুতর শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে অভিযোগ ওঠার মধ্যে এ অভিযানে নামে স্থানীয় প্রশাসন। শুক্রবার (৮ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, সম্প্রতি গ্রেফতারদের মধ্যে অনেকেই ইউরোপিয়ান ইউনিয়ন সমর্থিত সরকারের কোস্টগার্ডের হাতে আটক হয়। পরে তাদের অভিবাসী বন্দিশিবিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অমানবিক পরিবেশে রাখা হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ তুললে অনেককে মুক্তি দিয়ে দেওয়া হয়।

লিবিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতাররা আফ্রিকার বিভিন্ন দেশের, যাদের অনেকেই যুদ্ধ এবং নির্যাতন থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছে। অবৈধ অভিবাসন ও মাদকপাচার চক্রের সঙ্গে এদের সম্পৃক্ততা থাকতে পারে।

চিকিৎসা সহায়তাদানকারী দাতব্য প্রতিষ্ঠান এমএসএফ এক বিবৃতিতে জানায়, গত সোমবার (৪ অক্টোবর) থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলির বন্দি কেন্দ্রে মানুষের সংখ্যা তিনগুণেরও বেশি হয়ে গেছে। একটি বন্দিকেন্দ্রে ৫৫০ জনের বেশি নারী রাখা হয়েছে। একই সেলের মধ্যে গর্ভবতী নারী, শিশু এমনকি নবজাতক শিশুকেও রাখা হয়েছে। সেখানে শতাধিক বন্দিকে ব্যবহার করতে হচ্ছে একটি টয়লেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com