1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ২০

  • আপডেট টাইম :: রবিবার, ১০ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার সোকোটা রাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।

জানা গেছে, একটি মার্কেটে এবং বেশ কয়েকটি গাড়িতে এ হামলা চালানো হয়।

সোকোটার পুলিশবিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানিয়েছেন, সশস্ত্র অস্ত্রধারীরা মোটরসাইকেলে করে এসে বিক্ষিপ্তভাবে গুলি করে, এতে বেশ কয়েকজন নিহত হয়।

Nijeria.jpg

সোকোটা পুলিশের একজন মুখপাত্র হামলার কথা নিশ্চিত করলেও কত জন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাননি।

এদিকে, সোকোটার পার্লামেন্টের স্থানীয় সদস্য হুসেইন বোজা এ হামলার জন্য বিরাজমান নিরাপত্তাহীনতাকে দায়ী করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com