1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৬

  • আপডেট টাইম :: রবিবার, ১০ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছে। রোববার তাতারস্তানে এ ঘটনা ঘটেছে।

রাশিয়ার জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এল-৪১০ বিমানটিতে ২২ আরোহী ছিল। স্থানীয় সময় সকাল ৯টা ২৩ মিনিটে তাতারস্তানের ওপর দিয়ে যাওয়ার সময় এটি বিধ্বস্ত হয়। নিহতরা সবাই প্যারাশুটার ছিলেন।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘ছয় জনকে উদ্ধার করা হয়েছে, ১৬ জন মৃত অবস্থায় পাওয়া গেছে।’

মন্ত্রণালয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানটি দুই টুকরো হয়ে গেছে এবং এর সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জীবিত ছয় জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে,বিমানটি ভলান্টারি সোসাইটি ফর অ্যাসিসট্যান্সের। এটি সেনা, নৌ ও বিমানবাহিনীর খেলাধুলা ও প্রতিরক্ষা বিষয়ক সংস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com