1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

মুখোমুখি অবস্থানে চীন ও তাইওয়ান

  • আপডেট টাইম :: সোমবার, ১১ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান ও চীনের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শনিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে মূল ভূখন্ডের অন্তর্ভূক্ত করার প্রত্যয় ব্যক্ত করার পর রোববার পাল্টা জবাব দিয়েছে তাইপে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, তারা বেইজিংয়ের চাপে নত হবেন না।

তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি প্রদেশ বলে মনে করে চীন। আর তাইওয়ান দাবি করে তারা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। গত কয়েক সপ্তাহ ধরে দুই অঞ্চলের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এর আগে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমায় (এআইডিজেড) চীন রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান পাঠিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং বলেছিলেন, ‘৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে এখনই চীন-তাইওয়ান উত্তেজনা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে।’

এই পরিস্থিতিতে শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক ভাষণে বলেছেন, তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণ হতেই হবে। এই পুনরেকত্রীকরণ শান্তিপূর্ণভাবে হওয়া উচিত।

রোববার চীনা প্রেসিডেন্ট জবাবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন জানিয়েছেন, তারা বেইজিংয়ের চাপে নত হবেন না। তিনি তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা যত অর্জন করবো, ততই চীনের দিক থেকে আরও বেশি চাপ আসবে।’

সাইয়ের ভাষণ দেখেছেন এমন এক জন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘চীন বর্তমানে অনেক বেশি কর্তৃত্ববাদী। বিশেষত শি জিনপিংয়ের অধীনে, এটি আরও খারাপ হয়ে গেছে। পুনঃএকত্রীকরণ এখন উপযুক্ত নয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com