1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

জার্মানিতে মাইকে আজানের অনুমতি

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির কোলন নগরীতে শুক্রবার মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শহরের কেন্দ্রীয় মসজিদসহ ৩৫টি মসজিদে শুক্রবার দুপুর থেকে বিকেল তিনটার মধ্যে সর্বোচ্চ পাঁচ মিনিট মাইকে আযান প্রচার করা যাবে। ইউরোপের বিখ্যাত এ নগরীর মেয়র হেনরিয়েত্তে রেকে এই অনুমতির ঘোষণা দেন।

মেয়র বলেন, আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির জন্য দুই বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মাইকে জুমার নামাজের আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের শহরে অনেক মুসলিম বাসিন্দা রয়েছেন। তারা আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। বৈষম্য দূর করার জন্য এবং পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পদক্ষেপ হিসেবে আমরা জুমার নামাজের আজান মসজিদের মাইকে দেওয়ার বৈধতা দিয়েছি।

উল্লেখ্য, জার্মানিতে প্রায় ৪৫ লাখের মতো মুসলমান বসবাস করেন। ইউরোপের খ্রিস্টান প্রধান এই দেশটির সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায় এটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com