1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নেপালে পাহাড় থেকে বাস পড়ে নিহত ৩২

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে যাত্রীবাহী বাস পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির মুগু জেলার ছায়ানাথ রারা মিউনসিপ্যালিটি-৭ এর পিনাতাপ্লেখোলায় এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি পাহাড়ের প্রায় ৩০০ মিটার নিচে পড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

পুলিশ জানিয়েছে, বাসটি মুগু জেলার গামগাধিতে যাচ্ছিল। এতে ৪৫ জন আরোহী ছিল। দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে। বাসের ব্রেক ফেল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বাসের যাত্রীদের মধ্যে ২৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। তালচা বিমানবন্দরে নিয়ে যাওয়ার চার জন পথে এবং বাকী চার জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

জেলার প্রধান কর্মকর্তা রম বাহাদুর মাহাত বলেছেন, ‘দুর্ঘটনাটি দুর্গম এলাকায় ঘটেছিল, যার ফলে বিপুল মানুষের প্রাণহানি ঘটেছে। আমাদের প্রাথমিক তদন্তে দেখা গেছে, বাসের ব্রেক ফেল হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com