1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ইয়েমেনে শতাধিক হুতি যোদ্ধা নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ইয়েমেনে শতাধিক হুতি যোদ্ধা নিহত হয়েছে।  বুধবার জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত সোমবার সৌদি জোটের হামলায় আবদিয়া জেলায়  ১৫৬ জন, মঙ্গলবার  ১৩৪ জন এবং বুধবার ১০৮ জন নিহত হয়। গত তিন দিনে এ নিয়ে চার শতাধিক হুতি যোদ্ধা নিহত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শিয়া হুতিদের ওপর তীব্র বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। নিহতের সংখ্যা কীভাবে নিশ্চিত হওয়া গেছে তা জোটের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। স্বাধীন কোনো সূত্র থেকেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

সরকারি টেলিভিশন চ্যানেল আল-আখবারিয়াতে প্রচারিত বিবৃতিতে জোট বলেছে, ‘আবদিয়াতে গত ২৪ ঘণ্টায় মিলিশিয়াদের (হুতি) লক্ষ্য করে আমরা ১৯টি অভিযান চালিয়েছি, তাদের ১২টি সামরিক যান ধ্বংস করেছি এবং তাদের নিহতের সংখ্যা ১০৮ ছাড়িয়েছে।’

গত মাস থেকে ইয়েমেনের মারিব অবরুদ্ধ করতে নতুন করে হামলা শুরু করেছে হুতিরা। মঙ্গলবার গোষ্ঠটি দাবি করেছে, তারা ‘নগরীর প্রান্তে’ হাজির হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com