1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

কাশ্মীরে ফের সংঘর্ষ, ভারতীয় ২ সেনা নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে এক সেনা কর্মকর্তা রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পুঞ্চ জেলায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। সেনবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

গত চারদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে সেনা অভিযান চালানো হচ্ছিল পুঞ্চে। বৃহস্পতিবার তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বাধে পুঞ্চ-রাজৌরির জঙ্গলে।

সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, পুঞ্চের মেনধার মহকুমার নার খাস জঙ্গলে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের গোলাগুলি হয়। বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে অভিযান চালানোর সময়েই সেনাবাহিনীর সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ে গুরুতর জখম হন এক সেনা কর্মকর্তা এবং এক জওয়ান। পরে তাদের হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই দুজনের মৃত্যু হয়।

গত ১০ অক্টোবর পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে এক কর্মকর্তাসহ পাঁচ জওয়ান নিহত হন। তারপর থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। জম্মু-পুঞ্চ সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পুঞ্চ জেলায় নতুন করে সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলি শুরু হয়েছে। তাতে এক জেসিও এবং এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। এখনও তল্লাশি অভিযান চলছে। তবে এখনও পর্যন্ত কোনও বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন কি না তা জানানো হয়নি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com