1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১৬

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছে। শুক্রবার কান্দাহারে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রদেশের কেন্দ্রীয় হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, ‘এ পর্যন্ত সাত জন মারা গেছে এবং আহত ৩২ জনকে হাসপাতালে আনা হয়েছে।’

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোস্তি জানিয়েছেন, বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিস্তারিত তথ্য অনুসন্ধান করছেন কর্তৃপক্ষ।

এর আগে গত সপ্তাহে কুন্দুজের একটি শিয়া মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছিল। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com