1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

আফগানিস্তানে মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কান্দাহারে মসজিদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৭০ জন।

শনিবার (১৬ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন তালেবানের সংস্কৃতি ও তথ্য বিভাগের কান্দাহার শাখার প্রধান হাফিজ সায়িদ।

শুক্রবার দেশটির কান্দাহারে বিবি ফাতিমা মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটে। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএসের আফগান শাখা।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়িদ খোসতি টুইটারে বলেছেন, কান্দাহারে শিয়াদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এটা জেনে আমরা খুবই দুঃখিত। সেখানে আমাদের বেশ কয়েকজন স্বদেশী শহীদ ও আহত হয়েছেন। তালেবানের বিশেষ বাহিনী ওই এলাকায় পৌঁছেছে। হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মসজিদের প্রধান ফটকের কাছে তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। বিস্ফোরণের সময় মসজিদটি মানুষে পূর্ণ ছিলো এবং এর পরপরই সেখানে ১৫টি অ্যাম্বুলেন্স ছুটে আসে।

উল্লেখ্য, গত সপ্তাহেও আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি মসজিদে একই ধরনের হামলা চালিয়েছিল আইএস। ওই ঘটনাতেও প্রায় অর্ধশত নিহত ও শতাধিক আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com