1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

অস্ট্রেলিয়ার ইতিহাসে হেরোইনের সবচেয়ে বড় চালান জব্দ

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়া থেকে যাওয়া একটি মালবাহী কন্টেইনার থেকে সাড়ে চারশ’ কেজি হেরোইন জব্দ করেছে অস্ট্রেলীয় পুলিশ। তারা বলছে, অস্ট্রেলিয়ার ইতিহাসে এটিই জব্দ হওয়া হেরোইনের সবচেয়ে বড় চালান। এর আনুমানিক দাম ধরা হচ্ছে ১৪ কোটি অস্ট্রেলীয় ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৯০ কোটি টাকা। খবর রয়টার্সের।

অস্ট্রেলীয় পুলিশ শনিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, মালয়েশিয়া থেকে যাওয়া সিরামিক টাইলসের একটি মালবাহী কন্টেইনার থেকে বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়েছে। সেগুলো মেলবোর্নের একটি প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠানো হয়েছিল।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। অস্ট্রেলীয় পুলিশ সাধারণত অভিযোগ সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযুক্তের পরিচয় প্রকাশ করে না।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে অবৈধ মাদক আমদানির অভিযোগ আনা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

অস্ট্রেলীয় ফেডারেল পুলিশ কমিশনার সাউদার্ন কমান্ড ক্রিসি ব্যারেট জানিয়েছেন, এ বিষয়ে তদন্তের জন্য তারা মালয়েশীয় পুলিশের সঙ্গে কাজ করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ চক্রগুলোকে চিহ্নিত ও বাধাগ্রস্ত করতে একসঙ্গে কাজ করছি।

অস্ট্রেলীয় পুলিশের মতে, হেরোইনের এই বিশাল চালান জব্দ করে তারা অন্তত ২২৫ জনের প্রাণ বাঁচিয়েছেন। কারণ তাদের হিসাবে, অস্ট্রেলিয়ায় প্রতি দুই কেজি হেরোইন সেবনে একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com