1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

বালিতে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ৪ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (১৬ অক্টোবর) ভোরের কিছু সময় আগে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় আতঙ্কিত লোকজন ঘর থেকে রাস্তায় নেমে আসে।

করোনাভাইরাস মহামারির সময়ে বন্ধ থাকার পর মাত্র দুদিন আগেই দ্বীপটি পর্যটকদের জন্য খুলে যাওয়ার শুরুতেই ভূমিকম্পের ঘটনা ঘটলো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বালির বন্দর শহর সিংগারাজা থেকে ৬২ কিলোমিটার (৩৮.৫ মাইল) উত্তরপূর্বাঞ্চলে।

স্থানীয় সময় রাত ২টার দিকে ভূমিকম্প হওয়ায় হতাহতের সংখ্যা বেশি বলে জানায় কর্তৃপক্ষ। এরপরই আরও একটি আফটার শক অনুভূত হয়। পর্যটন কেন্দ্র হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলটিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com