1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

সৌদি জোটের অভিযানে ১৬০ হুথি নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের আবিদায় সৌদি জোটের পরিচালিত অভিযানে ১৬০ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছে। ধ্বংস করা হয়েছে ১১টি সামরিক যানবাহন। সৌদি জোট এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার (১৬ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের মারিব অঞ্চলের আবিদা জেলায় হুথিদের লক্ষ্য করে ৩১টি অভিযান পরিচালনা করেছে সৌদি জোট। গত সেপ্টেম্বরে আবিদা জেলা দখল করে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা। পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে বলেও বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

সৌদি জোট বলছে, হুথিদের সহিংসতা থেকে সাধারণ নাগরিকদের রক্ষায় তারা ইয়েমেনি সেনাবাহিনীকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে।

এর আগে শুক্রবার একই ধরনের অভিযানে আবিদায় সৌদি জোটের অভিযানে ১৮০ হুথি বিদ্রোহী নিহত হয় এবং ১০টি সামরিক যান ধ্বংস করা হয়।

এদিকে শনিবার সকালে সৌদি আরবের জাজান এলাকা লক্ষ্য করে ড্রোন ছুড়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। কিন্তু সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুথিদের ছোড়া ড্রোনটিকে আকাশেই ধ্বংস করে দেয়। সম্প্রতি সৌদির বিভিন্ন এলাকায় বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্রমাগত বোমাভর্তি ড্রোন হামলা চালাচ্ছে হুথিরা।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে তাদের এই অভিযানে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া ঘরবাড়ি হারিয়েছেন কয়েক লাখ মানুষ।

জাতিসংঘের মতে, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনে। দেশটির ৮০ শতাংশ মানুষেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে তারা।

সৌদি জোটের বিরুদ্ধে লড়তে হুথি বিদ্রোহীদের ইরান অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ করে আসছে রিয়াদ। ইয়েমেন যুদ্ধে জড়ানোর পর গত কয়েক বছরে তারাও বেশ কয়েকবার সীমান্ত এলাকায় হামলার শিকার হয়েছে। সম্প্রতি সৌদির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার চেষ্টা বাড়িয়ে দিয়েছে হুথি বিদ্রোহীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com