1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ইউপি নির্বাচন: শেষ মুহূর্তে প্রার্থী হতে পারেন বকুল চেয়ারম্যান

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৩নং রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চমক দেখাতে যাচ্ছেন বর্তমান ও টানা দুইবারের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল।

শনিবার (১৬ অক্টোবর) রাতে দলের একটি নির্ভরযোগ্য সূত্র এমন ইঙ্গিত দিয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই বিএনপি এ নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দেওয়ায় চেয়ারম্যান পদে প্রতিটি ইউনিয়নে নতুন মোড় নিয়েছে। আওয়ামী লীগ বা বিএনপি’র দলীয় গুরুত্বপূর্ণ কোন স্থানে না থাকা অনেক প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে মাঠে জোরেসোরে নেমেছেন। আবার ক্ষমতাসীন আওয়ামী লীগেও প্রার্থী যোগ-বিয়োগ হতে শুরু করেছে। ইতিমধ্যেই শনিবার সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ৫৭ জনের মতো প্রার্থী দলীয় ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। আগামীকাল রোববার বিকেল পর্যন্ত চলবে দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা কার্যক্রম।

এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৩নং রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন সংগ্রহ করেননি বর্তমান চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল। অবশ্য ফারুক আহমেদ বকুলের ছোট ভাই ইসমাইল হোসেন দলীয় ফরম সংগ্রহ করেছেন। সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শহিদুল ইসলামও এখনও পর্যন্ত দলীয় ফরম সংগ্রহ করেননি।

তবে শনিবার রাতের সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমান চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল পুনরায় দলীয় প্রার্থী হিসেবে আসতে যাচ্ছেন- এমন ইঙ্গিত পাওয়া গেছে। যদিও দলের হাইকমান্ডের পরামর্শে তিনি এবারের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত লড়াই করার মতো উল্লেখযোগ্য দলীয় প্রার্থীর দেখা না মেলায় দলের নেতৃবৃন্দের পরামর্শেই বকুল শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com