1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

কেরালায় প্রবল বৃষ্টি, ৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যে প্রবল বৃষ্টিতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের কোত্তায়াম ও ইদুক্কি জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে এনডিটিভি অনলাইন।

রাজ্যের আবহাওয়া দপ্তর পাঁচটি জেলায় লাল সতর্কতা এবং সাতটি জেলায় কমল সতর্কতা জারি করেছে। শনিবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়। তবে স্থানীয় সময় সন্ধ্যার পর থেকে বৃষ্টিরপাতের পরিমাণ বাড়তে শুরু করে। ইতোমধ্যে বেশ কয়েকটি এলাকার সড়কে পানিতে ডুবে গেছে এবং অনেক যানবাহন পানির মধ্যে আটকা পড়ে থাকতে দেখা গেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জরুরি বৈঠক ডেকেছেন। পাহাড়ি এলাকায় রাতে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই এলাকাগুলোতে পানির প্রবল স্রোত নেমে আসতে পারে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com