
নালিতাবাড়ী (শেরপুর): কুমিল্লায় মন্দিরে হনুমানের পায়ে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআন রেখে অবমাননার প্রতিবাদ ও দোষীকে খুঁজে বের করে ফাঁসির দাবিতে মানব বন্ধন করেছে সর্বস্তরের তৌহিদী জনতা।
আজ রোববার (১৭ অক্টোবর) সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে এ মানব বন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদ্রাসার মুহতামীম ও বায়তুল মামুর মসজিদের খতিব মাওলানা মজিবুর রহমানের সভাপতিত্বে মানব বন্ধনে কোরআন অবমাননাকারীকে খুঁজে বের করে জনসম্মুখে ফাঁসির দাবি ও ধর্ম অবমাননাকারীর বিরুদ্ধে আইন প্রণয়নের দাবীতে বক্তব্য রাখেন – মাওলানা সাইফুল ইসলাম জিলানী, হাফেজ ইসমাইল হোসেন, মুফতি ওবায়দুর রহমান, মুফতি মুজাহিদুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল কায়েশ প্রমুখ।

মানব বন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন – পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল।