1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ: প্রধান আসামীক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে পঞ্চম শ্রেণির এক শিশু (১৩) শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামী শুভ মিয়া (১৮) কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

শ‌নিবার (১৬ অক্টোবর) রাতে ওই আসামীর নিজ এলাকা জালকাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুভ ওই এলাকার ইয়াছিন ওরফে নতুগুনের ছেলে।

জানা যায়, ওই শিক্ষার্থীর বাবা শহিদ শেখ তার স্ত্রী দুলানীকে নিয়ে জীবিকা নির্বাহের জন্য ঢাকায় থাকেন। আর তাদের ১৩বছরের কন্যা সন্তানকে জালকাটা গ্রামে তার শ্বশুর বাড়িতে রেখে পড়াশোনা করার দায়িত্ব দেন শিশুর নানীকে। কথামত নানী স্থানীয় মমতাজ উদ্দিন কেজি স্কুলে ভর্তি করে দেন এবং ওই শিক্ষার্থী পঞ্চম শ্রেণিতে উর্ত্তীণ হয়।

এদিকে ওই শিক্ষার্থী স্কুলে যাতায়াতের সময় বিভিন্নভাবে উত্ত্যক্ত করে কু প্রস্তাব দেয় জালকাটা এলাকায় বাসিন্দা ইয়াছিন নতুগুনের ছেলে শুভ। এতে ওই শিক্ষার্থী তার প্রস্তাবে রাজি না হয়ে নানী সব খুলে বলে। পরে নানী শুভকে ডেকে নিয়ে ও পরিবারকে সর্তক করে দেন।

গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই শিশু বসতঘর হইতে পানি নেওয়ার জন্য টিউবওয়েলপাড়ে যায়। এসময় বাড়ির পার্শ্বে কলার বাগানে ওঁৎ পেতে বসে থাকা শুভ পেছন থেকে শিক্ষার্থীর মুখ চেঁপে ধরে পাশেই বাঁশঝাড়ের নিচে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ওই শিশুর বাবা শহিদ শেখ (৩৫) বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামী করে গত রোববার (২৬ সেপ্টেম্বর) শ্রীবরদী থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। এতে প্রধান আসামী করা হয়েছে জালকাটা এলাকার ইয়াছিন ওরফে নতুগুনের ছেলে শুভ মিয়া (১৮) কে। মামলার পর থেকে পলাতক ছিলেন আসামী শুভ মিয়া। শনিবার রাতে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের দিক নিদের্শনায় শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এস.আই তাহেরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জালকাটা এলাকায় অভিযান চালিয়ে শুভ মিয়াকে গ্রেফতার করা হয়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, প্রধান আসামী শুভ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com