1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইউপি নির্বাচন : পরিবর্তনে জোড়ালো কলসপাড় ইউনিয়নের ভোটারেরা

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

বাংলার কাগজ প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নানারকম প্রচারণা চোখে পড়ছে। এরমধ্যে বেশিরভাগ প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি। কিছু সংখ্যক প্রার্থী স্বতন্ত্র রয়েছেন। তবে মাঠজুড়ে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্যণীয়। এসব প্রার্থীর মধ্যে অনেকের জনপ্রিয়তা বলাচলে শুন্যের কোঠায়। কেউ বা দলের আনুগত্যের বাইরে থাকায় সমালোচিত কেউ বা আনুগত্য মেনে চলায় প্রশংসিত। সে প্রেক্ষিতে নালিতাবাড়ীর কোন ইউনিয়নে দলীয় মনোনয়ন এবং সম্ভাব্য বিজয় কোন প্রার্থীর নাগালে তা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অংশ হিসেবে আজ তোলে ধরা হলো ১২ নং কলসপাড় ইউনিয়নের নির্বাচনী হালচাল।

৩৭.৭৭ বর্গকিলোমিটার আয়তন, ২৪টি গ্রাম ও ৬ টি মৌজা নিয়ে গঠিত উপজেলার সবচেয়ে বড় ১২ নং কলসপাড় ইউনিয়ন পরিষদ। যার বর্তমান জনসংখ্যা ৩৫ হাজারের উপরে। ২০১৯ সালের হিসাব অনুযায়ী মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৪৮ জন। বর্তমানে এর সংখ্যা প্রায় ২৩ হাজারের মতো। ভৌগলিক দিক থেকে ইউনিয়নটি তিনটি অঞ্চলে বিভক্ত। ফলে চেয়ারম্যান পদে বিজয়ী যিনিই হন অঞ্চলভেদে আঞ্চলিকতার টানে অন্য প্রতিদ্বন্দ্বিদের ভোটের হার যোগ হয়।

আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই আওয়ামী ঘরানার স্বতন্ত্র প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মিলে মোট প্রার্থীর সংখ্যা ডজনের উপরে। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদ আলী মেম্বার, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজহারুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফকর উদ্দিন নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান মিলন, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শরাফত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেকান্দর আলী, স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বকুল, ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মুকুল, আওয়ামী ঘরানার মাহমুদুল আহসান লিটন ও শামছুদ্দিন।

এরমধ্যে জনবিচ্ছিন্নতাসহ অসংখ্য নানা কারণে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম এর উপর অসন্তুষ্ট ইউনিয়নের অধিকাংশ ভোটার। ফলে খোদ তার নিজের এলাকাতেই সমর্থনের সংখ্যা প্রায় অর্ধেকে। মাঠপর্যায়ে খোঁজ নিয়ে দেখা গেছে, নিজস্ব ভোট কেন্দ্রে যেখানে একচেটিয়া সমর্থন থাকার কথা সেখানে সুষ্ঠু ভোট হলে কোনমতে ওই কেন্দ্রে বিজয়ী হতে পারেন তিনি। ইউনিয়নের অন্যসব কেন্দ্রের অবস্থা উল্লেখ করার মতো নয়। দলীয় প্রতীক নিয়ে এলেও প্রভাবিত নির্বাচন ছাড়া তার পক্ষে বিজয়ী হওয়া দুস্কর। তবে সবসময় দলের অনুগত থাকায় মন্দের ভালো হিসেবে দলীয় নেতৃবৃন্দ তার উপর সন্তুষ্ট।

সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম একাধিকবার একই দলের গ্রুপ পরিবর্তন করায় সবকটি গ্রুপের নেতৃবৃন্দের আস্থার সংকটে পড়েছেন। তবে বিগত সময়ে পরিষদ পরিচালনা এবং ব্যক্তিগত আচরণে মাঠপর্যায়ে তার জনপ্রিয়তা সবচেয়ে তুঙ্গে। সুষ্ঠু ভোট হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হলেও নিরঙ্কুশভাবে বিপুল ভোটের বিজয়ী হবেন বলে জানিয়েছেন ভোটাররা।

উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজহারুল ইসলাম আগে থেকেই খুব জোড়ালোভাবে মাঠে না নামলেও বর্তমান সময়ে তাকে ঘিরে যথেষ্ট আগ্রহ ইউনিয়নের দক্ষিণ অংশের ভোটারদের। দলীয়ভাবে প্রার্থী হলে ব্যক্তি ও পারিবারিক অবস্থানের কারণে তাকে ঘিরে যে আঞ্চলিকতার উত্তাল উঠবে তাতে তিনি দলের সম্মান রাখতে পারবেন বলে জানিয়েছেন ভোটাররা।

ফকর উদ্দিন নয়ন আওয়ামী লীগ থেকে প্রার্থীতা না চাইলেও বাদশা-লেবু পরিষদের সমর্থন নিয়ে মাঠে থাকবেন বলে জানিয়েছেন। এর আগে তিনি পরপর দুইবার বালতি ও মশাল প্রতীক নিয়ে লড়ে উল্লেখযোগ্য ভোট পেলেও আঞ্চলিকতার কাছে হেরেছেন। এবারও তার এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করার মতো একাধিক প্রার্থী না থাকায় তিনি সুযোগের অপেক্ষায় রয়েছেন।

সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের ভাতিজা শরাফত হোসেনকে নিয়ে পূর্ব ও পশ্চিম কলসপাড় এলাকার ভোটারদের আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রার্থী যিনিই হোন, এলাকার বাইরে ভোট দিতে নারাজ কলসপাড়ের দুই কেন্দ্রের ভোটারেরা। বিজয়ী হোক আর না হোক, বরাবরের মতো এবারও নিজের এলাকার প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন তারা। ফলে শরাফত একেবারে নতুন প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেও অন্য প্রতিদ্বন্দ্বিদের জন্য তিনি ঘাম ঝড়িয়ে দিতে সক্ষম। তিনিও দলীয় প্রার্থী হিসেবে মাঠে না থেকে বাদশা-লেবু পরিষদের সমর্থন নিয়ে নিজ এলাকার ভোটারদের ভালোবাসায় স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।

মেহেদী হাসান মিলন দলীয় প্রার্থী হিসেবে মাঠে না থেকে বাদশা-লেবু পরিষদের সমর্থন নিয়ে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকবেন বলে তিনি নিশ্চিত করেছেন।

এছাড়া অন্য যারা প্রার্থী হয়েছেন তাদের ঘিরে উল্লেখ করার মতো আগ্রহ খুব একটা লক্ষ্য করা যায়নি। যদিও জাহেদ আলী মেম্বার তার গাগলাজানি কেন্দ্রে ভালো সমর্থন তৈরি করেছেন।

সবমিলিয়ে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ী প্রার্থী দিতে হলে জাহাঙ্গীর আলম ও আজহারুল ইসলাম বর্তমান প্রেক্ষাপটে উপযুক্ত বলে জানিয়েছেন ভোটাররা। অন্যথায় দলীয় প্রার্থী নিয়ে বেশ বেগ পেতে হবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com