
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে ওয়াসিম (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১৮ অক্টোবর) বিকেল তিনটায় উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব সূর্যনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওয়াসিম অন্যান্য দিনের মতো বাড়ির আশপাশে ঘুরাঘুরি করছিল। দুপুরের কোন এক সময় তার ঘরের দরজা বন্ধ করে সে ফাঁসি দেয়। এদিকে ওয়াসিমকে বাড়িতে দেখতে না পেয়ে তার বড় ভাই ফারুক খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরে জানালা ভেঙে ওয়াসিমকে ধরণার সাথে গলায় উড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলেতে দেখে।
এ বিষয়ে নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব জানান, ওয়াসিম কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।