1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে গ্রাম সমিতির ঋণের দায়ে স্বামী-স্ত্রী গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে এসডিএফ এর অর্থায়নে পরিচালিত উত্তর টাংগারপাড়া গ্রাম সমিতির ভিসিও কমিটি হতে স্বাবলম্বী ঋণ প্রকল্পের আওতায় ঋণ নিয়ে ঋণের টাকা পরিশোধ না করায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার গভীর রাতে উত্তর টাংগারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- টাংগাপাড়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে রেজাউল করিম (৪০) ও রেজাউল করিমের স্ত্রী ছানোয়ারা বেগম (৩৮)।

জানা গেছে, এসডিএফ এর অর্থায়নে পরিচালিত উত্তর টাংগারপাড়া গ্রাম সমিতির ভিসিও কমিটি হতে স্বাবলম্বী ঋণ প্রকল্পের আওতায় ২০১৯ সালের ১ জুলাই ৪০ হাজার টাকা ঋণ নেয় রেজাউল করিম ও তার স্ত্রী ছানোয়ারা বেগম। দীর্ঘ দিনেও ঋণের টাকা পরিশোধ না করায় শ্রীরবদী উপজেলার এনজেএলআইপি-১ ক্লাস্টার নতুন জীবন ক্লাস্টার কমিউনিটি সোসাইটি (এনজেসিসিএস) এর নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুফিয়া বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত তাদের গ্রেফতারের জন্য গ্রেফতারী ওয়ারেন্ট ইস্যু করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com