1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শার্শায় বিজিবির অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
যশোর : যশোরের শার্শার সীমান্ত থেকে ১টি নাইম এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৮ অক্টোবর) ভোরে সীমান্তবর্তী গোগার একটি মাঠ থেকে এ চালানটি উদ্ধার করা হয়।
খুলনা-২১ বিজিবি ব‍্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার সালে আহম্মেদ জানান, গোগা বিওপির টহল কমান্ডার  হাবিলদার দবির উদ্দিন এর নেতৃত্বে ১৭/৭এস ৪৪ আর পিলার হতে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী মাঠের মধ্যে হতে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মনজুর-ই-এলাহি বলেন, সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি, ম্যাগজিন ও ফেন্সিডিল বর্তমানে গোগা ক্যাম্পে জমা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র গুলি শার্শা থানায় জমা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com