1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

বন্যা-ভূমিধস: ভারত-নেপালে শতাধিক নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২০ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-নেপালে গত কয়েকদিনে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে ১০০ জনের বেশি নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছে এখনো বহু মানুষ। বিধ্বংসী এ বন্যা ও ভূমিধসে দেশ দুইটির অনেক বাড়ি-ঘর ও রাস্তা ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বুধবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে সাম্প্রতিক দিনগুলোতে বন্যা ও ভূমিধসে ৪৬ জন মারা গেছেন ও ১১ জন নিখোঁজ রয়েছেন। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, সেখানে মৃতের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। এছাড়াও হিমালয় রাজ্যের দুটি প্রত্যন্ত জেলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

ভারতীয় আবহাওয়া বিভাগ সতর্কতা বাড়িয়ে ওই অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সোমবার বেশ কয়েকটি এলাকায় ৪০০ মিলিমিটার বা ১৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি রেকর্ড করার কথা জানায় তারা। যা ভূমিধস এবং বন্যার অন্যতম কারণ। এরপর কর্তৃপক্ষ স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি বন্যাকবলিত রাজ্যে সমস্ত ধর্মীয় ও পর্যটন কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

jagonews24

অন্যদিকে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা হুমকালা পান্ডে জানিয়েছেন, দেশটিতে গত তিন দিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩১ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৪৩ জন।

তিনি বলেন, এখনো অনেক স্থানে ভরি বৃষ্টি অব্যাহত রয়েছে। আমরা মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করছি। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।

ভারি বৃষ্টি ও বন্যার কারণে হিমালয় অঞ্চলে ভূমিধস একটি নিয়মিত বিপদ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন বন উজার করে জলবিদ্যুৎ বাঁধ ও অবকাঠামো নির্মাণও এর জন্য দায়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com