1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ওয়ালটন প্লাজা উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

এম. সুরুজ্জামান, নালিতাবাড়ী (শেরপুর) : দেশীয় ইলেক্ট্রনিক্স পণ্য ওয়ালটন এর শো-রুম ‘ওয়ালটন প্লাজা’ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে শহরের গড়কান্দায় ওয়ালটন প্লাজার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।

ওয়ালটনের আঞ্চলিক ব্যবস্থাপক সুমন চন্দ্র বসাকের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ওয়ালটন প্লাজার উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিভাগীয় প্রধান কর্মকর্তা ওয়াহিদুজ্জামান তানভীর, নালিতাবাড়ী শাখা’র ব্যবস্থাপক আশিকুল ইসলাম আশিক প্রমুখ।

এসময় ওয়ালটনের ক্রেডিট সেকশন হেড শাহাদাত হোসেন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার সাগর আহমেদ উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান, ওয়ালটন আমাদের দেশীয় পণ্য। তাই গুণগত মান ভালো হওয়ায় বর্তমানে পৃথিবীর ১৭টি দেশে এর ইলেকট্রনিক্স সামগ্রী রফতানি করা হচ্ছে। যা জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। এখন থেকে কোম্পানীর ঘোষিত অফারে নালিতাবাড়ী ওয়ালটন প্লাজায় বিভিন্ন পণ্যসামগ্রী পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com