1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কলাপাড়ায় বাল্যবিবাহ রোধকল্পে কর্মপরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বাল্যবিবাহ রোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন জোড়দারকরণ বিষয়ক ওরিয়েন্টেশন এবং বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বাস্তবায়ন বিষয়ক পৌর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ্যকসিলারেটিং এ্যকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায়, কনসার্ন উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট এর বাস্তবায়নে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর সহায়তায় সভাটি অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: চিন্ময় হালদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আবুল বাসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, ইউপি চেয়ারম্যানগণ এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com