1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

রাজস্থানে পিটিয়ে ছাত্রকে মেরেই ফেললেন শিক্ষক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তেরো বছরের এক শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ভারতের রাজস্থানের একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার রাজস্থানের চুরু জেলায় কোলাসার গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম বিষ্ণু। সে স্থানীয় বেসরকারি একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো। হোম ওয়ার্ক করে না আসায় ওই শিক্ষক তাকে মারধর করে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীর বাবা এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। এরপর অভিযুক্ত শিক্ষক মনোজকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে তদন্ত চলছে। নিহত শিক্ষার্থীর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনার তদন্ত শেষ না পর্যন্ত ওই স্কুলের স্বীকৃতি স্থগিত করার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com