1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

মেয়ে হওয়ায় ভারতে নবজাতককে বালিশচাপা দিয়ে হত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : লাভলি সিংয়ের ইচ্ছা ছিল তার প্রথম সন্তান ছেলে হবে। কিন্তু সেই সাধ পূরণ হয়নি। ছেলের বদলে গত ১৯ অক্টোবর একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন ২১ বছর বয়সী এ নারী। কিন্তু সেটি মেনে নিতে পারেননি তিনি। আর তাই জন্মের একদিনের মাথায় নিজের সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করেছেন লাভলি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটেছে বর্বরোচিত এ ঘটনা। পুলিশের কাছে লাভলি সিং নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।

জানা যায়, একবালপুর থানার নেতাজি সুভাষ নার্সিংহোমের বেডে বালিশচাপা দিয়ে নিজের কন্যাসন্তানকে হত্যা করেন লাভলি সিং।

বুধবার (২০ অক্টোবর) হাসপাতালের নার্স লাভলির কেবিনে গিয়ে দেখেন নবজাতক শিশুটি নড়াচড়া করছে না। অথচ জন্মের পরে সম্পূর্ণ সুস্থ ছিল সে। পাশে শুয়ে থাকা লাভলিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নীরব থাকেন। এরপরই ডেকে পাঠানো হয় পুলিশকে।

পরে পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেন লাভলি সিং। জানিয়েছেন, তিনি প্রথম সন্তান ছেলে চেয়েছিলেন। তা না হওয়াতেই এই কাণ্ড ঘটান।

হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, সদ্যোজাত সন্তানটি জন্মের সময় পুরোপুরি সুস্থ ছিল। পরের দিন নার্স কেবিনে গিয়ে দেখেন, সে আর শ্বাসপ্রশ্বাস নিচ্ছে না। এরপর দ্রুত চিকিৎসককে ডেকে আনা হয়। চিকিৎসক পরীক্ষা করে জানান, শিশুটি আর বেঁচে নেই।

স্থানীয় সময় ভোর ৫টার দিকে লাভলির স্বামী চা খেতে বাইরে যান। তখনই সন্তানকে হত্যা করেন ওই নারী।

এ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। আপাতত নার্সিংহোমের কেবিনেই পুলিশি নজরদারিতে রয়েছেন লাভলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com