1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিকরগাছায় দরিদ্রদের ক্ষমতায়নে ব্যবসার উপকরণ ও ভ্যানগাড়ি বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
যশোর : যশোরের ঝিকরগাছায় অতি দরিদ্রদের ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালা’র শিক্ষার্থীদের অভিভাবক এবং উপজেলার ২০ জন হতদরিদ্রদের মাঝে “স্বাবলম্বী” নামীয় ব্যবসার উপকরণ (বাদাম,ঝুরিভাজা, ঝাল মুড়ির ব্যবসা) ও ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় পেন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি সফিয়ার রহমান।
পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ’র সভাপতিতেত্ব উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম আক্তারুজ্জামান, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, এসএম জাহাঙ্গীর, সাফওয়ান ইবনে ইমদাদ প্রমুখ।
উপকারভোগী নুরন্নাহার বেগম বলেন আমার স্বামী রোড এ্যাকসিডেন্টে মারা গেছে। আমি ডেকোরেটরের ঘরে কাজ করে কিছু টাকা জোগাড় করি। আর আমার ক্লাস ফাইভে পড়ুয়া ছেলে সজীব। সে ফেরি করে ঝাল মুড়ি বিক্রি করতো। করোনার মধ্যে আমার কাজ এবং ছেলের ব্যবসা বন্ধ হয়ে যায়। আমরা চরম অসহায়ত্বের মধ্যে পড়ি। আমি ও আমার ছেলে এবং ছোট একটি মেয়ে নিয়ে অন্যের জায়গায় বসবাস করি। পেন ফাউন্ডেশনের কাছ থেকে ঝাল মুড়ির ব্যবসার মালামাল পেয়ে আমি খুবই আনন্দিত। এবার আমি আমার ছেলেকে পড়াতে পারবো। তাকে আর ঝাল মুড়ি বিক্রি করতে হবে না।
পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ বলেন, অতি দরিদ্রদের ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় পেন ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে হতদরিদ্রদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে বিভিন্ন ছোট ছোট ব্যবসার মালামাল, ভানগাড়ি, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করে আসছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা যশোর জেলার মধ্যে অতিদ্রুত বিস্তার লাভ করতে পারবো বলে  আশাবাদ ব‍্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com