1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভারতে পাচার হওয়া ১৯ নারীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশে হস্তান্তর  

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
যশোর : যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ২থেকে ৩বছর পর দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ১৯জন বাংলাদেশি যুবতী।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ১৯ যুবতীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।
ফেরত আসা যুবক যুবতীরা বাংলাদেশের নারায়নগঞ্জ, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলার বাসিন্দা ।তাদের বয়স ১৬থেকে ৩০বছরের মধ্যে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে পাচারের শিকার হয়।জাস্টিক অ্যান্ড কেয়ার ১২ জনকে ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি ১ জনকে ও রাইটস যশোর ৬জনকে গ্রহন করে।
যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা গ্রহনকারী তৌফিকুর জামান,  সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে এসব নারীকে ভারতে পাচার করে দালালরা। পরে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ভারতীয় পুলিশ পাচারকারীদের কাছ থেকে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতের মুম্বাই পুনে এনজিও সংস্থার শেল্টার হোমে রাখে। পরে উদ্ধার হওয়ার ব্যক্তিরা  বাংলাদেশি কিনা তা যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এসব নারীরা দেশে ফিরেছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মদ জানান, সীমান্ত পথে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ১৯ জন নারীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত এসেছে। ইমিগেশনের আনুষ্ঠানিকতা শেষ করে পোর্ট থানায় সোপর্দ করা হবে। সেখান থেকে তাদেরকে ৩টি বেসরকারী এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com