1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে বোমা বিস্ফোরণে কিশোর আহত

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : পাথর ভাঙার বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে কর্মরত এক কিশোর পাথর শ্রমিক। আহত ওই শ্রমিকের নাম রনি। সে উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের চাঁন মিয়া ছেলে।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার নাকুগাঁও স্থলবন্দরের পাথর কোয়ারিতে কাজ করছিল চৌদ্দ বছর বয়সী পাথর শ্রমিক রনি। সন্ধ্যা পাঁচটার দিকে পাথরের মাঝে ছোট একটি ইলেক্ট্রনিক ডিভাইসের মতো কিছু একটা পেয়ে কৌতুহলবশত হাতে নেয় এবং বন্দরের কাছেই ভাড়ায় নেওয়া ঘরে যায় সে। পরে সেটিকে নাড়াচাড়ার একপর্যায়ে ডিভাইসে লাগানো দুটি ক্যাবল একসাথে লাগানোর চেষ্টা করে। এসময় ওই সেটি বিস্ফোরিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় কিশোর রনি। এমতাবস্থায় রনির নানী পাথর শ্রমিক হরবলা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। কিন্তু পরবর্তীতে রনির শারিরিক অবস্থা খারাপ হলে রাত নয়টার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত রনির পরিবার ও বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভবত পাথর ভাঙার বোমাটি কোন কারণে পাথর খনিতে অবিস্ফোরিত রয়ে যায়। পরবর্তীতে ভুটান থেকে পাথর আমদানীর সময় পাথরের সাথে মিশে বোমাটি নাকুগাঁও বন্দরে চলে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন জানান, বাম হাত ও পায়ে বেশি জখম হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com