1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় সাদ্দাম হোসেন (২৮) নামে এক মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার গণপদ্দী ইউনিয়নের বারইকান্দি নামাপাড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সাদ্দাম ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সাদ্দাম হোসেন মাদকাসক্ত থাকার কারনে স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত এবং বাড়ির সামনে থাকা দোকান ঘরে রাতের বেলায় একা ঘুমাত। প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাবার খেয়ে দোকানেই ঘুমিয়ে যায় সাদ্দাম। শনিবার সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকতে গিয়ে কোন সাড়াশব্দ পাচ্ছিল না তার। একপর্যায়ে ফাঁক দিয়ে উঁকি দিলে তাকে চিৎ হয়ে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে সংবাদ দেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে সাদ্দামের লাশ উদ্ধার করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে সিরিঞ্জ, প্যাথোডিন জাতীয় ইঞ্জেকশনের খালি প্যাকেট ও গ্যাস ম্যাচ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত নেশার কারনে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com