
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে সেচপাম্পে পানি উঠাতে গিয়ে সারোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) দুপুর একটার দিকে উপজেলার গোল্লারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সারোয়ার পৌর শহরের গড়কান্দা মহল্লার মৃত জোনাব আলী চেয়ারম্যান এর ছেলে এবং সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন এর বড় ভাই।
পারিবারিক সূত্র জানায়, সারোয়ার বেলা একটার দিকে গোল্লারপাড় গ্রামে থাকা তার কৃষিজমিতে সেচ দিতে যান। সেচ দেওয়ার একপর্যায়ে বৈদ্যুতিক পাম্পে পানি ওঠা বন্ধ হয়ে গেলে সারোয়ার সেচপাম্প পরীক্ষা করে দেখতে স্পর্শ করেন। কিন্তু আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকার বিষয়টি না জানায় স্পর্শ করার সাথেসাথেই বিদ্যুতায়িত হয়ে মারা যান সারোয়ার। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহরের বাসায় নিয়ে আসে।