1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে গুলিতে নিহত ১, আহত ৭

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও আরও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার ( ২৩ অক্টোবর) হামলার এ ঘটনা ঘটে। এবিসি নিউজ জানিয়েছে এ তথ্য।

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন ( জিবিআই) ঘটনাটির তদন্ত করছে। পুলিশ জানায়, বন্দুকধারীর হামলায় আটজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন।

জিবিআই জানিয়েছে, নিহত ওই ব্যক্তি ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী নন। আহত সাত জনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

হামলার ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পাসে লকডাউন জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। শিক্ষার্থীরা চাইলে ক্যাম্পাস ছাড়তে পারবেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাবলিক ইভেন্টগুলো বাতিল করেছে হামলার ঘটনার পরপরই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com