1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শার্শায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষ : আহত ৫০

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলার ৬নং গোগা ইউনিয়ানে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থীতাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ দলীয় নৌকা প্রার্থী ঘোষণা পাওয়ার পর তার সমার্থকরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তবিবর রহমানের সমার্থকদের উপর এক সন্ত্রাসী হামলা চালায়।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টার সময় তবিবর রহমান ঢাকা থেকে বাগআঁচড়ায় ফিরলে তাকে আনতে তার সমর্থকরা গোগা বাজার অতিক্রম করার সময়  চেয়ারম্যান আব্দুর রশিদের সমর্থকেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তবিবর রহমানের প্রায় ৫০ জন সমর্থক আহত হয়, যার মধ্যে ১৩ জন গুরুতর আহত হয়।
এলাকাবাসী বলেন, চেয়ারম্যান প্রার্থীতাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বীতা বিরাজ করছিল। তারই ধারাবাহিতায় গতকাল ২২ অক্টোবর নৌকার চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা হলে, দলীয় মনোনয়ন পাওয়া আব্দুর রশিদে চেয়ারম্যানের সমার্থকেরা তবিবর রহমানের লোকজনের উপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে। তার ফলশ্রুতিতে আজ এই হামলা হয়।
সরেজমিনে তবিবর রহমানের বাসা অগ্রভুলোটে গেলে দেখা যায়, আহত ব্যাক্তিদের আর্তনাদে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তবিবর রহমান ঢাকা থেকে বাগআঁচড়া আসলে তাকে বাড়িতে আনতে তার সমর্থকেরা যাওয়ার পথে গোগা বাজার পৌঁছালে চেয়ারম্যান আব্দুর রশিদের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রসজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত ১৩ জনসহ সর্বমোট প্রায় ৫০ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে , শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহতদের যশোর জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শার্শা থানার ওসি বদরুল আলম খান হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরাও বিষয়টি শুনেছি এবং ঐস্থানে আমাদের টিম সকাল থেকেই ঘটনার তদন্ত করছে। তবে এবিষয়ে থানায় এখনো কোন পক্ষ অভিযোগ দেয়নি. অভিযোগ পেলে যথাযথ আইনি ব‍্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com