1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে দাফন-কাফনের সরঞ্জাম পাঠিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হুশিয়ারি

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মুকুলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হুশিয়ারী দেওয়া হয়েছে। জবাইকৃত একটি মুরগী ও কাফন-দাফনের পুরো সরঞ্জামসহ সাথে চিরকুট লিখে শনিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময় বাড়ির বারান্দায় ফেলে এমন হুশিয়ারি দেওয়া হয়।

জানা গেছে, নয়াবিল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মুকুল হোসেন প্রতিদিনের মতো শনিবার রাতে খলিসাকুড়া গ্রামের নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে তার বাবা জবেদ আলী ফজরের নামায পড়ার জন্য ঘুম থেকে জাগলে ঘরের বারান্দায় একটি চিরকুটসহ দাফন-কাফনের বেশকিছু সরঞ্জাম দেখতে পান। ওইসব সরঞ্জামের মধ্যে এক সেট কাফনের কাপড়, দুইটি গোলাপ জলের বোতল, আগরবাতির দুইটি প্যাকেট, একটি কেয়া সাবান, জবাই করা একটি মুরগী এবং সাথে একটি চিরকুট ছিল।

চিরকুটে লেখা রয়েছে ‘এই মুকুল, তুই কি তোর বউকে বিধবা করতে চাস ও তোর সন্তানকে এতিম করতে চাস, তোর কি জীবনের মায়া নাই? আমরা তোকে কখন মারব আমরা নিজেও জানি না। তাই তুই তোর বাসা থেকে বের হলে কালেমা পড়ে বের হস। এই মুরগীটা দেখেছিস, মুরগীর মতো করে সাইজ করব। শালা মুকুল, তোর জন্য কাফনের কাপড় পাঠিয়ে দিলাম, তুই মৃত্যুর জন্য প্রস্তুত থাকিস।’ অবশ্য কাঁচা হাতের লেখনির ফলে বানান এবং দাড়ি-কমার সমস্যা ছিল ওই চিরকুটে।

এদিকে এ ঘটনা সকালেই জানাজানি হয় এবং গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছুটে আসেন স্থানীয় জনপ্রতিনিধিসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গও।

এ বিষয়ে মুকুল জানান, আমার সাথে এমন কোন শত্রুতা কারও নেই। কে বা কারা কেন এ কাজ করেছে তা বলতে পারছি না। তবে আমি জীবন নাশের হুমকীতে আছি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে দেখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com