1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ী টিডব্লিওএ নির্বাচনে কোপেন-হিরণ বিজয়ী

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিওএ) নালিতাবাড়ী শাখার নির্বাচনে সাবেক চেয়ারম্যান মি. কোপেন্দ্র নকরেক চেয়ারম্যান এবং হিরণ চন্দ্র বর্মণ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

রোববার (২৪ অক্টোবর) দিনব্যাপী গোপন ব্যালটে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, দীর্ঘ আইনী জটিলতা কাটিয়ে ঘোষিত তফসিল অনুযায়ী রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সংগঠন টিডব্লিওএ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ তালিকা অনুযায়ী মোট ২ হাজার ৭৮৬ ভোটারের মধ্যে ১ হাজার ৫৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে চেয়ারম্যান পদে মি. কোপেন্দ্র নকরেক ১ হাজার ৪৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অঞ্জন পাঠক পেয়েছেন ২১ ভোট। এছাড়াও সেক্রেটারি পদে প্রধান শিক্ষক হিরণ চন্দ্র বর্মণ ১ হাজার ৩৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিশ্বজিৎ রুদ্র পেয়েছেন ৫০ ভোট।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও টিডব্লিওএ এর আহবায়ক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এছাড়াও অন্য ১৩টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

তবে ট্রাইবাল চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা জানান, ২০১৩ সালে মোট ভোটার ছিল ৫ হাজার ২শ। বর্তমানে এর সংখ্যা বেড়ে প্রায় ৮ হাজারের কাছাকাছি। অথচ এ নির্বাচনে ভোটার দেখানো হয়েছে মাত্র ২ হাজার ৭৮৬ জন। তিনি এ নির্বাচনকে এক তরফা ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থবিরোধী নির্বাচন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com